এপ্রিলে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২০ মার্চ ২০১৫

এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

এদিকে আগামী ৩০ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। টাইগারদের সঙ্গে দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

এছাড়া ভারত আসবে জুনের প্রথম সপ্তাহে। বাংলাদেশের সঙ্গে ভারত এক টেস্ট ও তিন ওয়ানডে খেলবে। আর অক্টোবরে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।