কাতার বিশ্বকাপ ফুটবলের সময়সূচী চূড়ান্ত


প্রকাশিত: ০৩:০৭ এএম, ২১ মার্চ ২০১৫

অবশেষে কাতার বিশ্বকাপ ফুটবলের সময়সূচী চূড়ান্ত করলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১৮ ডিসেম্বরে হবে বলে নিশ্চিত করার মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ আয়োজনের সময় নিয়ে সব অনিশ্চয়তার অবসান হলো।

জুন-জুলাই মাসে কাতারে তীব্র গরম পড়ার কারণে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল। অবশ্য কাতার ফুটবল ফেডারেশন জানিয়েছিল তারা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলোর আয়োজন করবে। কিন্তু, খেলোয়াড়দের কথা মাথায় রেখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সময়সূচীতে চূড়ান্ত পরিবর্তন আনতে বাধ্য হলো।

শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফার নেতৃত্বাধীন টাস্ক ফোর্স গত মাসে তাদের সুপারিশে ২৩ ডিসেম্বর ফাইনাল আয়োজনের প্রস্তাব করে। তবে ফিফা সভাপতি জেপ ব্লাটার ১৮ ডিসেম্বরের মধ্যে কাতার বিশ্বকাপ শেষ করার কথা জানিয়েছিলেন। সবশেষ এই ঘোষণায় সেটাই চূড়ান্ত করল ফিফা।

ফিফার মুখপাত্র ওয়াল্টার দি গ্রেগরিও আরও জানান, শীতকালিন এই টুর্নামেন্ট সম্ভবত ২৮ দিনের মধ্যে শেষ হবে, যেখানে বিশ্বকাপের অন্যান্য আসর সাধারণত ৩১ বা ৩২ দিনের হয়ে থাকে। তবে দিন কমিয়ে আনার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

এমআর/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।