বোলিং-এ শীর্ষে তরুন পেসার তাসকিন
বাংলাদেশের মধ্যে সেরা বোলার হিসেবে চলতি বিশ্বকাপ শেষ করলেন তরুন পেসার তাসকিন আহমেদ। ৬ ম্যাচে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী তাসকিন।
এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন আরেক পেসার রুবেল হোসেন। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রুবেল। দ্বিতীয়স্থানে রুবেলের সঙ্গী সাকিব। রুবেলের মত ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন সাকিব।
উইকেট নেয়ার ক্ষেত্রে তৃতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৫ ম্যাচে অংশ নিয়ে ৭ উইকেট ঝুলিতে ভরেছেন মাশরাফি।
বিশ্বকাপে বাংলাদেশের সেরা পাঁচ বোলার :
খেলোয়াড়- ম্যাচ- ইনিংস- ওভার- মেডেন- রান- উইকেট- সেরা বোলিং- গড় ইকোনমি
তাসকিন আহমেদ- ৬- ৬- ৫১.০- ১- ৩২৫- ৯- ৩/৪৩- ৩৬.১১- ৬.৩৭
রুবেল হোসেন- ৬- ৬- ৫০.৩- ১- ২৯৮- ৮- ৪/৫৩- ৩৭.২৫- ৫.৯০
সাকিব আল হাসান- ৬- ৬- ৫৭.৪- ১- ২৯৮- ৮- ৪/৫৫- ৩৭.২৫- ৫.১৬
মাশরাফি বিন মর্তুজা- ৫- ৫- ৪৭.০- ২- ২৫০- ৭- ৩/২০- ৩৫.৭১- ৫.৩১
নাসির হোসেন- ৩- ৩- ১৯- ০- ৯৯- ৪- ২/৩২- ২৪.৭৫- ৫.২১
আরএস/আরআই