ভারতের লক্ষ্য ৩২৯


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৬ মার্চ ২০১৫

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্মিথের সেঞ্চুরির উপর ভর করে ৩২৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।যাদবের বলে আউট হওয়ার আগে স্মিথ করেন ১০৫ রান।
 
এর আগে টস জিতে ব্যাট করতে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪র্থ ওভারের ১ম বলেই উমেশ যাদবের বলে মিড অফে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

এরপর স্মিথ আর ফিঞ্চ ১৮২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। ১০৫ রান করা স্মিথ আর ৮১ রান করা ফিঞ্চ ফিরলে ছন্দ পতন ঘটে অজিদের ব্যাটিং লাইনে। মাক্সওয়েল ২৩ আর ক্লার্ক ১০ রান করে দ্রুত ফিরলে কিছুটা বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

শেষ দিকে ওয়াটসনের ২৮ আর ফকনারের ২১ রানের সাথে জনসন ৯ বলে ২৭ করলে ৩২৮ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।