সিডনির গ্যালারিতে কোহলির বান্ধবী আনুষ্কা


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৬ মার্চ ২০১৫

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সিডনিতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৩২৮ রানের বিশাল সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এই বিশাল রান তাড়া করে জয়ের জন্য গোটা ভারতবাসী তাকিয়ে আছে তাদের দলের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে। আর তাকে সমর্থন দিতে সিডনির গ্যালারিতে হাজির হয়েছেন কোহলির বান্ধবী আনুষ্কা শর্মা।

কোয়ার্টার ফাইনালে ওঠার পর ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন ক্রিকেটারকে তাঁদের সঙ্গীনিকে সঙ্গে নিয়ে ঘুরতেও দেখা গিয়েছে। কিন্তু গ্ল্যামারাস জুটি কোহলি ও আনুষ্কাকে দেখা  যায়নি একসঙ্গে। অবশেষে দেখা মিলল বিরাটের বান্ধবীর। সিডনির ভিক্টর ট্রাম্পার স্ট্যান্ডে বসে খেলা দেখলেন, দলের জন্য গলাও ফাটালেন। বিশ্বকাপ চলাকালে এই প্রথম অস্ট্রেলিয়ায় দেখা গেল তাঁকে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।