অস্ট্রেলিয়াকে শচীনের অভিনন্দন


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৬ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ আসরে ফাইনালে ওঠায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। বৃহস্পতিবার ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর তার ফেসবুক পেজে এ অভিনন্দন জানান তিনি।

অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এবার বিশ্বকাপে ভালো খেলেছে ভারত ক্রিকেট দল। তবে হার সবসময় দুঃখজনক।

খেলা শুরু হওয়ার আগে অবশ্য শচীন ভারত দলের উদ্দেশ্যে বলেছিলেন, ভারতীয়দের উচিত নিজেদর আগ্রাসনকে নিয়ন্ত্রণ করা এবং প্রথার বাইরে গিয়ে কিছু চেষ্টা না করা।

উল্লেখ্য, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধোনি বাহিনী। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে স্মিথের সেঞ্চুরির উপর ভর করে ৩২৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩৩ রানেই গুটিয়ে যায় ভারত।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।