ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন ক্লার্ক
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতলেই হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা। তবে এর আগে একটি দুঃসংবাদ শুনল অস্ট্রেলিয়া শিবির। বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এ সম্পর্কে সাংবাদিকদের ক্লার্ক বলেন, আমার মনে হচ্ছে ওয়ানডেকে বিদায় জানানোর এটাই সঠিক সময়। পরবর্তী বিশ্বকাপের জন্য আমি সুস্থ থাকব এটা আমি মনে করি না। ওয়ানডে থেকে অবসর তার টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০০৩ সালে শুরু হয় ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেন মাইকেল ক্লার্ক। ২০১১ সালে রিকি পন্টিংয়ের অবসরের পর অজিদের অধিনায়ক নির্বাচিত হন তিনি। তার অধীনে অস্ট্রেলিয়া ৭৩ ওয়ানডে ম্যাচে ৪৯ ম্যাচ জয় লাভ করে।
এর আগে বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে শ্রীলঙ্কার সাঙ্গাকারা, জয়াবর্ধনে আর পাকিস্তানের মিসবাহ, আফ্রিদি অবসর নিয়েছেন। এবার তাদের দেখানো পথেই হাটতে যাচ্ছেন মাইকেল ক্লার্ক।
এমআর /আরআইপি