ফাইনালে সেমির দলটাই চাইছেন ক্লার্ক


প্রকাশিত: ০৫:০২ এএম, ২৮ মার্চ ২০১৫

সিডনিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯৫ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সেমিফাইনালের দলটাই অপরিবর্তিত রাখতে চাইছেন ক্লার্ক।

তবে অপরিবর্তিত দল পাওয়ার ক্ষেত্রে সব চেয়ে বড় বাঁধা হচ্ছে হাজেলউডের ইনজুরি। ভারতের বিপক্ষে সেমিফাইনালে বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।

তবে হাজেলউডের ফাইনালে খেলা নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার কোয়ার্টার ফাইনালে অসাধারণ বোলিং করেন। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৩৫ রানে ৪ উইকেট নেন তিনি।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।