হাত ধরে দেশে ফিরলেন বিরাট-অনুষ্কা


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৮ মার্চ ২০১৫

বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হার এবং বিরাটের খারাপ পারফরমেন্সের পর যেভাবে অনুষ্কাকেই দায়ী করা হচ্ছিল, তাতে স্বাভাবিকভাবেই মনে হয়েছিল বিরাট-অনুষ্কার সম্পর্কে হালকা হলেও হয়তো কিছুটা ফাটল দেখা দিতে পারে। তবে বিশ্বকাপ সফর শেষে তাঁরা যখন বিমানবন্দরে নামলেন, তখন দেখা গেল দুজনে একে অপরের হাত  আরও শক্ত ভাবে ধরে রয়েছেন।

এর থেকে পরিস্কার সাম্প্রতিক ঘটনা তাঁদের মধ্যে সম্পর্কে কোনও ফাটলতো ধরাতেই পারেনি, বরং তা আরও গভীর, দৃঢ় করেছে।

তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে অনুষ্কাকে নিয়ে। মুম্বই বিমানবন্দরে বিরাট–অনুষ্কার এই ছবিটি হয়তো সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ছড়িয়ে পড়া সমস্ত ব্যঙ্গ-বিদ্রুপের পরিস্কার জবাব।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।