ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে রোববার
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর পর্দা নামছে কাল রোববার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়েই সমাপ্তি ঘটছে একাদশ বিশ্বকাপ আয়োজনের।
স্বাগতিক নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছিল একাদশতম ক্রিকেট বিশ্বকাপ। টানা ৪৩ দিনের ক্রিকেট লড়াই শেষে এখন বিদায়ের সুর বাজছে। রোববার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের আসরের।
বিশ্বকাপ আসরে ৪৮টি ৫০ ওভারের ম্যাচের সবগুলো ম্যাচই ছিলো টান টান উত্তেজনায়পূর্ণ। আর ৪৯তম ম্যাচ (ফাইনাল) দিয়ে শেষ হবে বিশ্বকাপ আসরের মর্যাদার লড়াই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দাবি করেছেন, বিশ্বকাপের এবারের আসর ভেঙেছে অতীতের সব রেকর্ড। দর্শকপ্রিয়তা থেকে শুরু করে সব বিভাগেই শীর্ষে উঠে গেছে এবারের বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নিলেও আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে বলে জানিয়েছে আইসিসি। ২০১৯ সালে আইসিসির দ্বাদশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বিশ্বকাপের জমজমাট এ আসরটি বসবে ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত।
এএইচ/পিআর