অস্বস্তিতে নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৯ মার্চ ২০১৫

বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৫৭ রান। ইলিয়ট ৭৩ আর ভেট্রোরি ৫ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দলীয় ১ রানেই কোনো রান না করেই ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম। উইলিয়ামসনকে সাথে করে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন গাপটিল।তবে ৬ রানের মধ্যে মাক্সয়েলের বলে ১৫ রান করা গাপটিল আর জনসনের বলে ১২ রান করা উইলিয়ামসন আউট হলে বিপদে পড়ে যায় কিউইরা।

এরপর টেলরকে সাথে নিয়ে ১১১ রানের জুটি গড়ে তোলেন ইলিয়ট। এরপর দলীয় স্কোরবোর্ডে ২ রান যোগ করতে আর ৩ উইকেট হারালে আবার বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ফকনারের বলে আউট হওয়ার আগে টেলর করেন ৪০ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ও স্টার্ক নেন ২টি করে উইকেট।

এমআর/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।