১০ দল নিয়েই ২০১৯ বিশ্বকাপ : শ্রীনিবাসন
আইসিসি`র সহযোগী দেশগুলোর ভালো খেলা সত্ত্বেও ১০ দল নিয়েই ২০১৯ বিশ্বকাপ হবে বলে অনড় অবস্থার কথা জানালেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন।
মেলবোর্নে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচে উপভোগের ফাঁকে স্টার স্পোর্টসকে এমনটাই জানান, ক্রিকেটের প্রধান মোড়ল শ্রীনিবাসন।
তিনি বলেন, আগামী বিশ্বকাপে সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। রাঙ্কিং-এর ৯ ও ১০ নম্বর দলের সঙ্গে সহযোগী ৬ দেশ বাছাই পর্বে খেলবে। তাই তাদেরও মূল পর্বে খেলার সুযোগ থাকবে। সহযোগী দেশগুলো অনেক ভালো করছে। তাদের ব্যাপারে বেশকিছু পরিকল্পনা করেছি।
এমআর/আরআই