হিউজকে বিশ্বকাপ উৎসর্গ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৯ মার্চ ২০১৫

পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে তা প্রয়াত সতীর্থ ফিল হিউজকে উৎসর্গ করলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ট্রফি হাতে নেওয়ার আগে মাইকেল ক্লার্ক বলেন, আমি নিশ্চিত, এখানে যারা আছেন সবাই বলবেন আমরা ১৬ জন ক্রিকেটার বিশ্বকাপ জিতেছে। এই জয়টা আমরা ফিল হিউজের প্রতি উৎসর্গ করছি। হিউজ থাকলে ঠিক যেভাবে পার্টি করতো, আমি নিশ্চয়তা দিচ্ছি আজ রাতে আমরাও তেমন করেই পার্টি করবো।

একজন সতীর্থ বা অধিনায়কের বাইরেও প্রয়াত হিউজের সঙ্গে দারুণ সখ্য ছিল মাইকেল ক্লার্কের। হিউজের মৃত্যুতে অস্ট্রেলিয়ায় সপ্তাহখানেক সব ধরণের ক্রিকেট বন্ধ ছিল। এর পর অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা যে সব ইনিংসে সেঞ্চুরি করেছেন, সেটির মাধ্যমেও স্মরণ করেছেন হিউজকে।

উল্লেখ্য, গত নভেম্বরে সিডনিতে বাউন্সারের আঘাতে অচেতন হয়ে মারা যান মাইকেল ক্লার্কদের সতীর্থ ফিল হিউজ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।