ভারত-বাংলাদেশ সিরিজ অনিশ্চিত
মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আর ভারতের ম্যাচ নিয়ে দুদেশের সম্পর্ক স্মরণকালের ভয়াবহতম পর্যায়ে এসে ঠেকেছে। আর এর ফলে আগামী জুনে বাংলাদেশে বিপক্ষে ভারতের হোম সিরিজ নিয়ে তৈরী হয়েছে গভীর অনিশ্চয়তা।
মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্ততে বাংলাদেশ ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এরপর থেকে ক্রিকেট বিশ্বে শুরু প্রতিবাদের ঝড় ওঠে।
খোদ আইসিসি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ করেন। ‘আম্পায়াররা একটা উদ্দেশ্য নিয়ে সেদিন ম্যাচ পরিচালনা করেন’ বলে অভিযোগ তোলেন মোস্তফা কামাল। যে কারণে তার ওপর বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন,প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনসহ এই সংস্থাটির কর্মকর্তারা।
আগামী জুনে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু যে পরিস্থিতি তৈরী হয়েছে,সে পরিস্থিতিতে আদৌ বাংলাদেশ-ভারত সিরিজ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা এক সংবাদে লিখেছে, ভারতের বাংলাদেশ সফর করার কথা আগামী জুনে। কিন্তু দু’দেশের ক্রিকেট প্রশাসনিক সম্পর্ক যেমন তিক্ততার স্তরে পৌঁছেছে, তাতে সফরটা হবে কি না এই মুহূর্তে ঘোরতর অনিশ্চিত।
এমআর/আরআইপি