সেরা স্ট্রাইকার মেসি, রোনালদো ২৯


প্রকাশিত: ১১:২৯ এএম, ৩১ মার্চ ২০১৫

ইউরোপের শীর্ষ লিগে লিওনেল মেসি ২০১৫ সালের সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন। তবে এ তালিকার ২৯ নম্বরে রয়েছেন মেসির চিরপ্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া তালিকায় মেসির সতীর্থ সুয়ারেজ রয়েছেন চতুর্থ স্থানে আর নেইমার ১২ তে।

সিআইইএস ফুটবল অবজারভেটরি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করেছেন। সোমবার এ তালিকা উপস্থাপন করা হয়।

চলতি বছরের ১ লা জানুয়ারি থেকে লিওনেল মেসি ১৭ গোল করে সেরা স্ট্রাইকারের তালিকায় জায়গা করে নেন। ১১ গোল করে মেসির সঙ্গে দারূণ প্রতিদ্ব›দ্বীতা গড়ে তোলেন বায়ার্ন মিউনিখের আরিয়্যান রোবেন ও উলফবার্গ’র ব্যাস দস্ত। রোবেন তালিকায় দ্বিতীয় এবং দস্ত হন তৃতীয়। দিয়েগো কস্তা পঞ্চম নির্বাচিত হন।

অপরদিকে চলতি বছরে লা লিগায় মাত্র ৬ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকার ২৯তম স্থানে রয়েছেন। রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ জুটির অপর দুজনের অবস্থা আরও নাজুক। গ্যারেথ বেল ৩৫তম ও করিম বেনজেমা ৩৭তম নির্বাচিত হন।

এদিকে, চেলসির অ্যাডেন হ্যাজার্ড ও আর্সেনালের মেসুত ওজিল সেরা অ্যাটাকিং মিডফিল্ডার নির্বাচিত হন।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির উইঙ্গার জেসাস নাভাস এই তালিকায় তৃতীয় হন। সেরা পাঁচের অপর দুটি নাম হলো- উলফবার্গের কেভিন ডি ব্রায়েন ও শিনজি কাগওয়া।

সেরা সেন্ট্রাল মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন ডর্টমুন্ডের নুরি শাহিন। জুভেন্টাসের পল পগবা দ্বিতীয় ও ফার্নানদিনহো তৃতীয় নির্বাচিত হন। সেরা পাঁচের অপর দুজন হলেন- ল্যাজিও’র লুকাস বিগলিয়া ও ডর্টমুন্ডের গুনদুগান।

সেরা ফুলব্যাক নির্বাচিত হয়েছেন ম্যান সিটির জায়েল ক্লিচি। রিয়াল মাদ্রিদের মার্সেলো দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের রাফিনহা তালিকায় তৃতীয় নির্বাচিত হন। এছাড়া বায়ার্ন লেভারকুসেন’র নাসিমেন্তো চতুর্থ ও ম্যান সিটির পাবলো জাবালেতা পঞ্চম নির্বাচিত হন।

সেরা সেন্টার ব্যাক’র সেরা তিনে রয়েছেন বায়ার্ন লেভারকুসেন’র এমির স্পাহিক, ম্যান সিটির মার্টিন দেমিচেলিস ও ডর্টমুন্ডের ম্যাট হামেলস। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্মেলিং ও পিএসজির থিয়াগো সিলভা সেরা পাঁচে রয়েছেন।

উল্লেখ, সিআইইএস স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ’র খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনায় এনে এই তালিকা চূড়ান্ত করে। এতে খেলোয়াড়দের গোলমুখে নেয়া শট, গোলের সুযোগ তৈরি, টার্ন করা (বিপজ্জনক পরিস্থিতি তৈরি), পাসিং দক্ষতা, আক্রমণের তীব্রতা ও বল নিয়ন্ত্রণের দক্ষতা- এই ছয়টি বিষয়ের ওপর মার্কিং করে সেরা স্ট্রাইকার নির্বাচন করা হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।