কোচ পন্টিংয়ের নতুন ইনিংস শুরু
মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে ক্রিকেট ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরকে সামনে রেখে প্রথমবারের মতো পন্টিংয়ের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করল মুম্বাই ইন্ডিয়ান্স।
আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল,আইপিএলের অষ্টম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করবেন পন্টিং। আইপিএলের অষ্টম আসর বসবে ৮ এপ্রিল। তবে পুরো দলকে একসঙ্গে না পেলেও কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কোচ হিসেবে নিজের প্রথম দিনের অনুশীলন সারেন পন্টিং।
প্রথম দিনের অনুশীলনে দলের সবাইকে পাননি তিনি। তবে যারা ছিলেন তাদের নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন পন্টিং। মুম্বাইয়ের নতুন দুই পেসার বিনয় কুমার ও অভিমন্যু মিথুনকে নিয়ে বেশি কাজ করেছেন পন্টিং। সময় দিয়েছেন আদিত্য তারে ও পার্থিব প্যাটেলকে। দলের সঙ্গে এখনও যোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা। দ্রুত অনুশীলনে যোগ দেবেন রোহিত।
এবারের আসরের প্রথম দিন ৮ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুম্বাই। খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেনে।
এমআর/এসএস