আইপিএলের শুরুতে স্টার্কের ইনজুরি


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০১ এপ্রিল ২০১৫

আইপিএল শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এর আগে বড় ধরণের ধাক্কা খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। হাঁটুর ইনজুরির কারণে আসরের শুরু থেকে দলে পাচ্ছেন না বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মিচেল স্টার্ককে।

আগামী ৮ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। হাঁটুর ইনজুরিতে ভুগছেন অস্ট্রেলীয় পেসার স্টার্ক। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ‘দুই-তিন সপ্তাহ’ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কুন্তরিস।

তিনি বলেন, বিশ্বকাপের শেষ দিকে হাঁটুতে কিছুটা ব্যথা পান মিচেল স্টার্ক। তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছু দিন বিশ্রামে থাকতে হবে। এটা দুই থেকে তিন সপ্তাহের মতো হতে পারে।

এ বিশ্বকাপে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন স্টার্ক। সঙ্গে তার দল অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো জেতে বিশ্বকাপ। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির বোলার রাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন ২৫ বছর বয়সী স্টার্ক।

আইপিএলের গত আসরে বেঙ্গালুরুর হয়ে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবারের আসরে আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এমআর/আরআই
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।