‘কামাল ভাইকে নিয়ে আমি গর্বিত’
ক্রিকেট নিয়ন্ত্রণের আন্তর্জাতিক সংস্থা আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করায় আ হ ম মুস্তফা কামালের জন্য দেশের একজন নাগরিক হিসেবে গর্বিত সাবেক ক্রিকেটার আকরাম খান।
ক্রিকেটের নিয়ম আর বাণিজ্যিকীকরণের ক্ষোভ নিয়ে বুধবার নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি ‘র সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল। এরইমধ্যে তার জায়গায় নাজিম শেঠিকে নতুন সভাপতি হিসেবে বাছাই করেছে ।
এদিকে মুস্তফা কামালের পদত্যাগের পর সারা দেশজুড়ে চলছে ক্রিকেটীয় আবেগের উত্তেজনা। বিশেষ করে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পরিণত হয়েছে ‘টক অব দ্যা ডে’তে।
এমন সময় এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জাগোনিউজকে বলেন, ‘কামাল ভাইয়ের পদত্যাগের ঘটনাটি খুবই দু:খজনক। আইসিসি তার স্বচ্ছতার জায়গা ধরে রাখতে পারেনি। এবারের বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্ব সেটা দেখেছে। কামাল ভাই যা করেছে দেশের একজন নাগরিক হিসেবে আমি তার জন্য গর্বিত।’
প্রাক্তন এই গ্রেট ক্রিকেটার আরো বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’
বুধবার রাতে দেশে ফিরছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তাকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে মিটিং বসবে। সেখান থেকেই নেয়া হবে এ বিষয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত-জানালেন আকরাম খান।
এলএ/আরআই