ভারতের কোচ হচ্ছেন টেন্ডুলকার


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০১৫

ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার। আইপিএলের পরই শচিনকে দেখা যাচে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে।

ডানকান ফ্লেচারের স্থলাভিষিক্ত হিসেবে শচিনের নিয়োগ প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। খবরটি জানিয়েছে ক্রিকেট নেক্সট অনলাইন।

মঙ্গলবার বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির এক বৈঠক শেষে শচীনকে তিন বছরের জন্য ভারতীয় দলের কোচ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মাহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিই শচিনকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করেন।

সাবেক এই ক্রিকেটারকে কোচ হিসেবে মনোনয়ন দেয়ার আগে বিসিসিআইর সাবেক প্রধান এন শ্রীনিবাসন ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গেও আলোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বুধবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আইপিএল শেষে শচীন ভারতের কোচ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে।’

বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেন, ‘অনেক চিন্তা-ভাবনা ও আলাপ-আলোচনা এবং পরামর্শের পর আমি ও বিসিসিআই সেক্রেটারি কার্যনির্বাহী কমিটিতে কোচ হিসেবে শচীনের নাম তুলে ধরি। কমিটি সেই প্রস্তাবে সায় দিয়েছে।’

কোচ হিসেবে শচিন তার পূর্বসূরী ডানকান ফ্লেচারের মতো সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তার ওপরও সমান শর্ত আরোপ থাকবে বলেও জানান ডালমিয়া।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।