স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন করলেন তামিম
বিশ্বকাপ মিশন শেষ করেই ওমরা পালন করতে পবিত্র ক্বাবা শরীফের দেশে পাড়ি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা।
ইনজুরির হুমকির মুখে গেল বিশ্বকাপ খেলা হবে, নাকি হবে না এ নিয়ে শঙ্কায় ছিলেন তামিমসহ ক্রিকেট অনুরাগীরা। কিন্তু, অবশেষে খেললেন তিনি। তেমন ফর্ম দেখা না গেলেও ইনজুরি মুক্ত তামিম সবসময়ই দলের সাহসের কারণ।
তবে এ কথা বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপে একের পর এক ব্যর্থতা, দলের প্রয়োজনে জ্বলে ওঠতে না পারায় সমালোচিত হচ্ছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। বিশেষ করে ধারাবাহিক ব্যর্থতার পরও দলে তার অন্তর্ভূক্তিকে ভালো চোখে দেখছিলেন না ক্রিকেট প্রেমীরা।
অনেকে তামিমকে খোঁচাও দিচ্ছিলেন ‘চাচা কোঠা’র খেলোয়ার হিসেবে। এসব মানসিক যন্ত্রণার হাত থেকে বাঁচতেই হয়তো আল্লাহর সান্নিধ্যের সন্ধানে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় স্থান ক্বাবা জিয়ারত করলেন তিনি। জীবনের গুরুত্বপূর্ণ এই সফরে সঙ্গী করে নিয়ে গেছেন সহধর্মিণীকে।
এবার সবার প্রত্যাশা, ফর্ম নিয়ে মানসিকভাবে বিদ্ধস্ত এই ড্যাশিং ওপেনার ফর্মে ফিরে আসুন। আসন্ন পাকিস্তান সিরিজে কথা বলুক তামিমের বিশ্বস্ত ব্যাট। যে ব্যাটের উপর ভরসা ১৬ কোটি বাঙ্গালির।
ওমরাহ পালন করায় তামিম ও তার স্ত্রীকে অভিনন্দন। সেই সাথে তাদের দাম্পত্য জীবনের জন্য অনেক শুভকামনা।
এলএ/আরআই