কামালের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পাপনকে
আ হ ম মোস্তফা কামাল পদত্যাগ করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের একথা নিশ্চিত করেন তিনি।
পাপন বলেন, আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের পরে আইসিসি থেকে মৌখিকভাবে আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সরকারের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এ বিষয়ে জানাব।
একে/পিআর