ব্রেট লি এখন নায়ক


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৩ এপ্রিল ২০১৫

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফাস্ট বোলার ব্রেট লি এবার রুপালি পর্দায় ঝড় তুলতে যাচ্ছেন। সাবেক পেসার, গতি দানব, গিটারিস্ট, গায়ক সব পরিচয়কে পেছনে ফেলে এবার নিজেকে নায়ক পরিচয়েই চেনাতে চলেছেন তিনি।  

ক্রিকেট ধারাভাষ্য, ব্যবসা আর নিজের গানের দল নিয়ে ব্যস্ত থাকা অস্ট্রেলিয়ার সাবেক পেসার ইতোমধ্যে ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন। ছবির নাম আনইন্ডিয়ান। এই ছবি পরিচালক ভারতীয় বংশোদ্ভূত পরিচালক ও লেখক অনুপম শর্মা।

বিশ্বকাপের মাঝে সপ্তাহ খানেকের মতো ধারাভাষ্যকক্ষের বাইরে ছিলেন লি। এই সময়টা অস্ট্রেলিয়ায় ছবির শ্যুটিংয়ে কাজে লাগিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে শ্যুটিংয়ের সেটে যে নাচ তিনি দিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন সহশিল্পীরা।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।