রায়নার বিয়েতে বিরাট-অনুষ্কা ও ধোনিরা


প্রকাশিত: ১২:২২ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সুরেশ রায়না  সাত পাকে বাঁধা পড়ছেন আজ ( শুক্রবার)। দিল্লিতে রায়না তার মায়ের পছন্দ ও ছোট বেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরীকে জীবন সঙ্গী করতে চলেছেন তিনি। দিল্লির লীলা হোটেলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

সতীর্থের বিয়েতে হাজির থাকছেন সপরিবারে ধোনি এবং এইমুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত জুটি বিরাট-অনুষ্কা। ভারতীয় ক্রিকেট দলের অন্য সদস্যদের পাশাপাশি উত্তরপ্রদেশের বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাও ও উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া চেন্নাই সুপার কিংসকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রায়নার তরফ থেকে।

অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি আসতে পারছেন না। কিন্তু তিনি নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

রায়নার জীবনসঙ্গিনী প্রিয়ঙ্কা কৃষ্ণা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি থেকে বি.টেক পাশ করে নেদারল্যান্ডে চাকরি করছেন। রায়না লখনউ বিশ্ববিদ্যালয় থেকে আর্টসে স্নাতক পাস করেছেন।

তবে বিয়ে আজ হলেও মধুচন্দ্রিমায় এখনই যাচ্ছেন না রায়না। কেননা সামনেই আইপিএল।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।