তাসকিনের জন্মদিন উদযাপন


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ক্রিকেটের অপার সম্ভাবনাময় ও প্রতিভাধর ফাস্ট বোলার তাসকিন আহমেদ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দলের সঙ্গে শুক্রবার তার ২১তম জন্মদিন উদযাপন করেছেন।

অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো বাংলাদেশ জাতীয় দলের এই ফাস্ট বোলার ২০১৫ বিশ্বকাপেও ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশের সেরা বোলার হয়েছেন।

বিসিবি আয়োজিত আসন্ন বিসিএল ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ওয়ালটন সেন্টাল জোনের হয়ে খেলবেন তাসকিন। টুর্নামেন্ট সামনে রেখে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মিরপুরের বিসিবি একাডেমি মাঠে তৃতীয় দিনের মতো দলের অনুশীলন শুরু হয়।

তার আগে ওয়ালটন সেন্টাল জোনের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, দলীয় কোচ কাজী এমদাদুল বাশার রিপন, ম্যানেজার হাসানুজ্জামান ঝরু, সহকারী সমন্বয়ক ও সহকারী ম্যানেজার মিল্টন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড় মিলে কেক কেটে তাসকিনের জন্মদিন পালন করেন।

এ সময় ওয়ালটন সেন্টাল জোনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন তাসকিন। তারা বাংলাদেশের এই উদীয়মান তারকার জন্য শুভ কামনা করেন। তাসকিনও তাদের ধন্যবাদ জানান।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।