আইপিএল চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালোর : হাসি
বিশ্বকাপ ক্রিকেটের রেশ এখনও কাটেনি। এর মধ্যে বেঁজে উঠেছে আইপিএল দামামা। বিশ্বের তারকা বহুল ক্রিকেটরা মুখিয়ে আছে এতে অংশ নিতে। কেউ ইতিমধ্যে ভীড় জমিয়েছে ভারতে। এরই মধ্যে এ খেলার চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে ভবিষৎ বাণী করে ফেলেছেন অজি অল-রাউন্ডার ডেভিড হাসি।
তিনি বলেন, আসন্ন আইপিএল-এ কেকেআর নয়, চ্যাম্পিয়ন হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ৷হাসির ভবিষ্যত বাণী অনুযায়ী ভারতীয় দলের ডেপুটি বিরাট কোহলির হাতেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাপ উঠতে চলেছে৷ এবি ডে’ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকাদের নিয়েও এখনও পর্যন্ত আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি৷
হাসির হিসেব অনুযায়ী প্রথম চারের তালিকায় জায়গা হয়নি দিল্লি হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ন্সদের৷নিজের বর্তমান দল চেন্নাই সুপার কিংসকেও সেরার শিরোপা দিচ্ছেন না ৩৭ বর্ষীয় ব্যাটসম্যান৷
হাসি বলেন, আসন্ন টুর্নামেন্টে রানার্স-আপ হয়েই খুশি থাকতে হবে ধোনির চেন্নাই সুপার কিংসকে ৷ চতুর্থ স্থানে শেষ করবে কিংস ইলেভেন পঞ্জাব৷
এএইচ/পিআর