চার জাতি টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

চলতি বছরের শেষ দিকে চার জাতি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভাবছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী নভেম্বরে হতে পারে প্রতিযোগিতাটি। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের সময় চার জাতির টুর্নামেন্টটি আয়োজনের বিষয়ে দেশগুলোর বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে বলে শুক্রবার জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে এখনই অবশ্য চূড়ান্ত কিছু বলেননি নাজমুল হাসান। রোববারের বোর্ড সভায় এ নিয়ে আরও আলোচনা হবে বলে জানান তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।