পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। আর দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার ও আবুল হোসেন।

আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলবে। আগামী ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে। একই মাঠে অপর দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ এপ্রিল।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি ও আবুল হাসান।

এমআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।