আব্বাসে কুপোকাত মিরাজও, ৬ উইকেট হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৯ মে ২০২৬

লিটন দাসকে ফেরানোর পর মেহেদি হাসান মিরাজকেও টিকতে দেননি পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাদ। মাত্র ১০ রান করা মিরাজকে ফিরিয়ে তিনি তুলে নিয়েছেন বাংলাদেশের ষষ্ঠ উইকেট।

শনিবার (৯ মে) মিরপুরে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে আব্বাসের অফ স্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু আটকা পড়েন ইমাম-উল-হকের হাতে।

তার বিদায়ে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এটি আব্বাসের দ্বিতীয় শিকার।

বাংলাদেশের বোর্ডে ৩৩৮ রান থাকতে লিটনকেও এই আব্বাসই ফিরিয়েছিলেন। ৩৩ রানে অস স্টাম্পের বেশ বাইরের বল টেনে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন লিটন কুমার দাস।

এর আগে, দিনের শুরুতে ৩৯তম জন্মদিনে ফুরফুরে মেজাজে থাকা মুশফিক আদায় করে নেন ক্যারিয়ারের ২৩তম টেস্ট ফিফটি। বর্তমানে তিনি অপরাজিত আছেন ৬২ রানে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।