বঙ্গবন্ধু গোল্ডকাপজয়ী টইটং স্কুলকে নিয়ে পেকুয়ায় উল্লাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০২ মার্চ ২০১৭

দ্বিতীয়বারের মতো জাতীয় শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়লো কক্সবাজারের অজপাড়া উপকূল পেকুয়া উপজেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের এবারের ফাইনালে সিলেট বিভাগের কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলা টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গোল হজম করে। শেষার্ধের ৩ মিনিটের মাথায় টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলটি পরিশোধ করে খেলায় সমতা আনে।

নির্ধারিত খেলা ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৬-৫ গোলে কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পেকুয়াসহ কক্সবাজারবাসী বিটিভির সামনে বসে এলাকার খুদে খেলোয়াড়দের জন্য প্রার্থনা করতে থাকেন। জয় নিয়ে খেলা শেষ হওয়ার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু করেন তারা।

cox

পেকুয়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের আনন্দ মিছিলে মুখরিত হয়। গত বছরের মতো এবারও সারাদেশের সেরা চ্যাম্পিয়নদের বীরোচিত সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে পেকুয়াবাসী। উল্লেখ্য, গত বছরে পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট-১৫ এর চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, এটা একটা ইতিহাস। দ্বিতীয়বারের মতো টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা ধরে রাখায় আমরা আনন্দিত ও গর্বিত। আগামীকাল (শুক্রবার) ক্ষুদে ফুটবলারদের জন্য বীরোচিত সংবর্ধনা আয়োজন করছে পেকুয়াবাসী।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।