জয়ের দেখা পেল আবাহনী
মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ঢাকা আবাহনী। রোববার ফেনী সকারকে ৪-০ গোলে পরাজিত করেছে জর্জ কোটানের শিষ্যরা।
খেলার ২৩ মিনিটেই হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড গ্যাবরের গোলে লিড নেয় আবাহনী। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক হাঙ্গেরিয়ান জ্যাবলক্স সর্বা (২-০)।
দ্বিতীয়ার্ধে সমান ছন্দে ছিল আবাহনী। ৭৫ মিনিটে সর্বা নিজের দ্বিতীয় গোল করলে আবাহনী ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। অতিরিক্ত সময়ে মামুন মিয়া গোল করলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা।
এর আগে লিগের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ঢাকা আবাহনী। দ্বিতীয় ম্যাচে সকারের বিরুদ্ধে বড় জয় হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে হয়তো।
এমআর/পিআর