শীর্ষে সানিয়া
ফ্যামিলি সার্কেল কাপের শিরোপা জেতার সাথে সাথে নিজেদের আরেক উচ্চতায় নিয়ে গেলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। সোমবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে নারীদের ডাবলসে শীর্ষে উঠেছেন এই জুটি।
এর ফলে নতুন এক ইতিহাসও গড়েছেন সানিয়া। প্রথম ভারতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। এর আগে ইন্ডিয়ান ওয়েলসে নারীদের ডাবলসে শিরোপা জিতে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছিলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি।
সানিয়ার এই কৃতিত্বকে একটি “চমৎকার সাফল্য” বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট করেছেন।
গত রোববার ফ্যামিলি সার্কেল কাপের শিরোপা জেতেন সানিয়া-হিঙ্গিস জুটি। এটা এই জুটির টানা তৃতীয় শিরোপা। হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধার পর এখন পর্যন্ত একটি ম্যাচও হারেননি সানিয়া।
এমআর/পিআর