ট্রাইব্যুনালে হ্যাপির ধর্ষণ মামলা


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ এপ্রিল ২০১৫

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির আনা মামলায় অব্যাহতি চেয়ে পুলিশের করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক চুড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করে তা পরবর্তী পদক্ষেপের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর প্রেরণ করেন।

মামলার বাদী হ্যাপি চূড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি না দিলে আদালত রুবেলকে মামলার দায় থেকে অব্যাহতি দেবেন বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর হ্যাপি মিরপুর মডেল থানায় রুবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আদালত সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে মামলার দায় হতে অব্যাহতি দানের চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন। গত ২৯ মার্চ এ প্রতিবেদন দাখিল করা হয়।

এমআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।