যুক্তরাষ্ট্রকে হারিয়ে কুস্তিতে চ্যাম্পিয়ন ইরান


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৩ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এশিয়ার দেশ ইরান। মার্কিন স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার) অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মার্কিন কুস্তি দলকে ৫-৩ পয়েন্টে পরাজিত করে এ গৌরব অর্জন করে ইরান।

আগের কয়েকটি রাউন্ডে বেলারুশিয়াকে ৮-০ পয়েন্টে, তুরস্ককে ৭-১ পয়েন্টে এবং আজারবাইজানকে ৭-১ পয়েন্টে পরাজিত করে ইরানের কুস্তি দল। বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় এ নিয়ে ছয়বার চ্যাম্পিয়ন হলো ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী এক বার্তায় দেশের কুস্তিগির ও কুস্তি-প্রশিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, ইরানের সন্তানেরা আন্তর্জাতিক অঙ্গনে আবারও জাতির জন্য সম্মান বয়ে এনেছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।