শ্বাসরুদ্ধকর ম্যাচে দ.আফ্রিকার জয়


প্রকাশিত: ০৩:১১ এএম, ১৪ এপ্রিল ২০১৫

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসিটা হাসলো দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কক্সবাজারে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে ২ রানে হারিয়েছে প্রোটিয়া যুবারা। এই ম্যাচ হারলেও সাত ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে স্বাগতিকরা।

সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করে রিভাল্ডো আউট হন ৩৬ রানে। এরপর, রান তোলার গতি ধরে রাখেন ভিরিন্নি ও পিটার উইলেম। ভিরিন্নি ৪০ রানে আউট হলেও,আবু গালিবের সর্ব্বোচ্চ ৫১ রানে চড়ে নির্ধারিত ওভারে ২২৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ওপেনার পিনাক ঘোষকে হারায় স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন ২৪ রান করে আউট হলে বিপদে পড়ে স্বাগতিকরা।

তবে,দলের হাল ধরেন আরেক ওপেনার সাঈফ হাসান। তার দুর্দান্ত ৭০ রানের ইনিংসে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। সাঈফ আউট হলেও,জাকিরের ৩০ ও সাইফুদ্দিনের ৩৬ রান জমিয়ে তুলে ম্যাচ। কিন্তু,শেষ ৬ বলে ১০ রান তুলতে না পারলে,২ রানে হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের যুবাদের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।