জুনে শ্রীলংকা সফরে যাবে পাকিস্তান


প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৪ এপ্রিল ২০১৫

২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি টুয়েন্টি খেলতে পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এ সিরিজ শেষে আগামী জুনে শ্রীলংকা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন লংকা সফরে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে শ্রীলংকার মাটিতে পা রাখবে পাকিস্তান। আর ১১ জুন প্রথম ব্যাট-বলের লড়াইয়ে নামবে তারা। তবে ম্যাচটি প্রস্তুতিমূলক। টেস্ট ম্যাচ দিয়ে মূল লড়াইয়ে নামবে পাকিস্তান। গলেতে ১৭ই জুন শ্রীলংকার সাথে প্রথম টেস্ট খেলবে সফরকারীরা।

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ২৫ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর ৩ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট লংকার মুখোমুখি হবে পাকিস্তান।

টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে শ্রীলংকা ও পাকিস্তান। ম্যাচটি পাঁচটি হবে যথাক্রমে- ১১, ১৫, ১৯, ২২ ও ২৬ জুলাই। প্রথম ওয়ানডেটি দিনের আলোয় শুরু হলেও, শেষ চারটি ওয়ানডে হবে দিবা-রাত্রিতে। বৃষ্টির কথা চিন্তা করে সবগুলো ম্যাচের জন্য রির্জাভ ডে রাখা হয়েছে।

ওয়ানডে সিরিজের পর দুটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান ও শ্রীলংকা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি ম্যাচ হবে যথাক্রমে- ৩০ জুলাই ও ১ আগস্ট। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায়।

শ্রীলংকা সফরে পাকিস্তানের সময় সূচী-

তারিখ - ম্যাচ - ভেন্যু
১৭ জুন-২১ জুন - প্রথম টেস্ট - গল
২৫ জুন-২৯ জুন - দ্বিতীয় টেস্ট - পি সারা ওভাল, কলম্বো
৩ জুলাই-৭ জুলাই - তৃতীয় টেস্ট - আর প্রেমাদাসা , কলম্বো
১১ জুলাই - প্রথম ওয়ানডে - ডাম্বুলা
১৫ জুলাই - দ্বিতীয় ওয়ানডে - পাল্লেকেলে
১৯ জুলাই - তৃতীয় ওয়ানডে - আর প্রেমাদাসা, কলম্বো
২২ জুলাই - চতুর্থ ওয়ানডে - আর প্রেমাদাসা, কলম্বো
২৬ জুলাই - পঞ্চম ওয়ানডে - হাম্বানটোটা
৩০ জুলাই - প্রথম টোয়েন্টি টোয়েন্টি - আর প্রেমাদাসা, কলম্বো
১ আগস্ট - দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি - আর প্রেমাদাসা, কলম্বো

২০১৪ সালের আগষ্টে সর্বশেষ শ্রীলংকা সফর করেছিলো পাকিস্তান। ঐ সফরে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজ খেলেছিলো দু’দল। টেস্ট ও ওয়ানডে দুটি জিতেছিলো লংকানরা। টেস্ট ২-০ এবং ওয়ানডে ২-১ ব্যবধানে জিতেছিলো শ্রীলংকা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।