বিলুপ্তির পথে এসিসি, অনিশ্চিত এশিয়া কাপ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিলুপ্ত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জুনে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে অফিস স্থানান্তর হওয়ার পর সেখানে শুধুমাত্র ফিন্যান্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট ছাড়া এসিসির বাকি সব শাখা গুটিয়ে ফেলা হবে। ফলে এশিয়ার দেশগুলোতে ক্রিকেটের একক ব্যবস্থাপনায় থাকছে না প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, ‘সুলতান রানা ও তুশিথ পেরেরা এসিসির রয়ে যাওয়া শাখা দুটি দেখভাল করবেন। প্রতিষ্ঠানের সিও আশরাফুল হকসহ বাকিসব কর্মকর্তা-কর্মচারীকে ছেটে ফেলা হচ্ছে।’

তবে কোচিং স্টাফদের আইসিসিতে যোগ দেওয়ার সম্ভাবনা পরবর্তীতে তৈরি হতেও পারে বলে জানায় সূত্রটি।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এশিয়া কাপের আয়োজন করে আসছিল ১৯৮৩ তে প্রতিষ্ঠিত এসিসি। তবে এই বিলুপ্তির মাধ্যমে ভবিষ্যতে এশিয়া কাপ অনিশ্চিত হয়ে গেল।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।