বিসিবি একাদশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

বুধবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ। মুমিনুল হকের নেতৃত্বে প্রস্তুতি ম্যাচে দলটি মাঠে নেমেছে।

টসে জিতে পাকিস্তান ক্রিকেট দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তে দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। নাসির হোসেনের বদলে প্রস্তুতি ম্যাচে খেলছেন তামিম ইকবাল।

প্রস্তুতি ম্যাচে ১৪ জনের দলে থাকা ৫ ক্রিকেটারের জন্য এ ম্যাচটি ভাল প্রস্তুতি নেওয়ার সুযোগ। তামিমসহ প্রস্তুতি ম্যাচে খেলবেন মূল স্কোয়াডে জায়গা পাওয়া আরও চার ক্রিকেটার। এরা হলেন- মুমিনুল হক, রনি তালুকদার, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। এ ছাড়া দলের অন্য ক্রিকেটাররা হলেন, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুক্তার আলী ও মোহাম্মদ শহিদ।

পাকিস্তান দল : সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, জুনায়েদ খান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী ও এহসান আদিল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।