পোর্তোর কাছে বায়ার্নের হার


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৬ এপ্রিল ২০১৫

পর্তুগালের এস্টাডিও ডু ড্রাগোয়ায় চ্যাম্পিয়ান্স লিগের শেষ আটে স্বাগতিক এফসি পোর্তোর কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করেই ফিরতে হয়েছে বায়ার্নকে। সেমিতে যেতে হলে ফিরতি লেগে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে। ২-০ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ চারে উঠে যেতে পারবে বায়ার্ন।

এফসি পোর্তোর মাঠে খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় গোল হজম করে বসে বায়ার্ন। ডি বক্সের ভেতর জ্যকসন মার্টিনেজকে ফাউল করে বসেন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নেন রিকর্ডো কাওরিশমা।

খেলার ১০ মিনিটে আবারও গোল। মাঝ মাঠ থেকে ডি বক্সের সামনে একা বল পেয়ে যান সেই কাওয়ারিশমাই। ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে বায়ার্নের জালে বল জড়াতে তার মোটেও বেগ পেতে হয়নি।

২৮ মিনিটে একটি গোল শোধ করেন বায়ার্নের থিয়াগো আলকানতারা। জেরোমে বোয়েটাংয়ের পাস থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন সাবেক বার্সা ফুটবলার।

খেলার ৬৫ মিনিটে আবারও গোল। এবারও গোল স্বাগতিক পোর্তোর পক্ষে। আলেক্স সান্দ্রোর কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে গোলটি করেন জ্যকসন মার্টিনেজ। বাকি সময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।