নিষিদ্ধ আমিরের কথা বলতে বারণ


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৬ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে আপাতত মিডিয়ার সঙ্গে বেশি কথা না বলার জন্য পরামর্শ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।  খবর ডন নিউজ।

খবরে বলা হয়, ম্যাচ ফিক্সিংয়ের কারণে আমির যেহেতু পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন, তাই তাকে মিডিয়া যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। মুখ ফসকে এমন কিছু বলতে নিষেধ করা হয়েছে, যা কোনো বিতর্ক সৃষ্টি করতে পারে বা তার জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, গত রোববার একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেয়ার কথা ছিল আমিরের । পিসিবি নিষেধ করায় সে অনুষ্ঠানে অংশ নেননি এ বাঁ-হাতি পেসার।

২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে সে সময়কার অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। চলতি বছরের সেপ্টেম্বরে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।