জয়ের সঙ্গী হলো ‘প্রাণ’
ইতিহাসের বড় সাক্ষীর অংশীদার হলো দেশের অন্যমত শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
প্রথমবার দেশীয় কোন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।
বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। বুকে ছিল প্রাণ ফ্রুটোর লগো। যেন ইতিহাসের অংশ হয়ে রইল প্রাণ।
এবারের সিরিজে কো-স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম আরেক ব্র্যান্ড ভিশন।
এসএ/এএ