সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ কেটে দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১০ মে ২০২৬

সুনামগঞ্জের শাল্লায় রাতের আঁধারে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত উপজেলা উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরের মধ্যের বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করছে। তবে ইতোমধ্যে উপজেলা প্রশাসন বাঁধটি পরিদর্শন করে ভাঙা অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এর সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনা হবে জানিয়েছে প্রশাসন।

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ কেটে দিলো দুর্বৃত্তরা

শাল্লার ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, ছায়ার হাওরে জলাবদ্ধতায় কিছু ধান নষ্ট হয়েছে তবে অধিকাংশ ধান কৃষকরা কেটে ঘরে তুলেছেন। পাশাপাশি ভাঙা বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।