মাশরাফির সঠিক নির্বাচন রুবেল


প্রকাশিত: ১০:০২ এএম, ১৯ এপ্রিল ২০১৫

টসে জিতে সরফরাজের সঙ্গে নেমে গেলেন ব্যাটিং ওপেন করতে পাকিস্তান দলের অধিনায়ক আজহার। মাশরাফি ও তাসকিন তাদের সাজঘরে পাঠানোর বেশ চেষ্টা করলেন। কিন্তু কাজ হচ্ছিলো না। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি অষ্টম ওভারে বল তুলে দিলেন রুবেলের হাতে।

আর রুবেল ওভারের প্রথম বলেই তুলে নিলেন সরফরাজকে। স্লিপে দারুণ একটি ক্যাচ নিয়েছেন সৌম্য। উইকেট-মেডেন ওভার দিয়েছেন রুবেল। পরের ওভারটি বাঁ হাতি স্পিনার আরাফাত সানির।

আগের ম্যাচে তিন উইকেট নেয়া সানি তার এই ওভারের শেষ বলে ক্লিন বোল্ড করেছেন মোহাম্মদ হাফিজকে। কোনো রান করার আগেই বিদায় নিতে হয়েছে হাফিজকে।

রুবেল যেন মাশরাফির আস্থার নাম।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/এমআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।