হায়দ্রাবাদের কাছে পাঞ্জাবের হার
আইপিএলে এবার নিজেদের মাঠেই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ২০ রানে হারলো কিংস ইলেভেন পাঞ্জাব হেরেছে। ৭ ম্যাচ খেলে এটি হায়দ্রাবাদের তৃতীয় জয়,আর ৭ ম্যাচে পঞ্চম হার পাঞ্জাবের।
নিজেদের মাঠে হায়দ্রাবাদের বেঁধে দেয়া ১৫০ রান তাড়া করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পরে পাঞ্জাব। ভোরাকে দিয়ে শুরু,এরপর একে একে অধিনায়ক জর্জ বেইলি (২২),ডেভিড মিলার (১৫) দ্রুত ফিরে যান। এছাড়া ঋদ্ধিমান সাহা ৪২ রান করলেও অন্যরা রান তুলতে না পারায় হারের মুখ দেখতে হয় পাঞ্জাবকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানেই থেমে যায় তারা। ট্রেন্ট বোল্ট ১৯ রানে ৩টি,ভুবনেশ্বর কুমার ২৩ রানে ২ উইকেট নিয়েছেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫০ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। শিখর ধাওয়ান ১ রানে দ্রুত ফিরে গেলেও ডেভিড ওয়ার্নারের ৪১ বলে ৫৮ রানে মাঝারি সংগ্রহ পায় তারা। সাথে মোজেস হেনরিক্স ৩০,নোমান ওঝা ২৮ রান যোগ করেন। শেষ দিকে আশিষ রেড্ডি ৮ বলে ২২ করেন।
পাঞ্জাবের পক্ষে অক্ষর প্যাটেল ও মিচেল জনসন ২টি করে উইকেট নেন।
এমআর/আরআইপি