ধীর গতিতে চলছে টাইগারদের ব্যাটিং


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ধীর গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৯০ রান। ইয়াসির শাহ’র বলে আউট হওয়ার আগে তামিম করেন ২৫ রান। আর হাফিজের বলে ইমরুল আউট হন ৫১ রান করে। মমিনুল হক ১৪ রান নিয়ে ব্যাট করছেন।   

এ দিকে সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহমান। ব্যাট করতে পাঠান ওয়ানডেতে দুই ম্যাচে শতক হাকানো তামিম ইকবালকে। সাথে আসেন ইমরুল কায়েস। দুই জনই ব্যাট করছেন দেখে শুনে। পাকিস্তানের বোলার আর ফিল্ডারদের কোন সুযোগ না দিয়ে ধীর গতিতে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। তামিম আর ইমরুলের আউটের পর মমিনুলকে সঙ্গ দিতে ব্যাট করতে নেমেছেন মাহমুদুল্লাহ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।