মেসি ফুটবলের ঈশ্বর : বেকেনবাওয়ার


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

বর্তমান সময়ে ফুটবলে সবচেয়ে বড় এক বিতর্কের নাম কে বড় ফুটবলার? কে এগিয়ে? ‘লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো?’ এবার লিওনেল মেসিকে শুধু একজন ফুটবলার নন, ফুটবলের ঈশ্বর বলে অভিহিত করলেন জার্মানির কিংবদন্তি তারকা বেকেনবাওয়ার।

মেসির প্রশংসায় উচ্ছ্বসিত তিনি। বেকেনবাওয়ার বলেছেন, মেসি অতিমানবিক ফুটবলার।ফুটবলে সে ঈশ্বরের মত। মেসির ওপর বার্সেলোনা নির্ভরশীল।

 সম্প্রতি পেলেও মেসির প্রশংসা করেছিলেন। ত্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মেসির তুললায় ব্রাজিলিয়ান কিংবদন্তি মেসিকেই এগিয়ে রেখেছিলেন।

এর কিছুদিন পর  বেকেনবাওয়ারের মতো ব্যক্তিত্ব  মেসিকে ফুটবলের ঈশ্বর বলার পরে ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।