যুব হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপি


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে ঢাকা জেলাকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে ২৫তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। বিকেএসপির পক্ষে আরশাদ হোসেন দুটি এবং রাজু আহমেদ, মো. মহসিন, মাহবুব হোসেন ও ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেছেন।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহী জেলা ৩-১ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করেছে। টুর্নামেন্টের চতুর্থ দল দিনাজপুর জেলা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বিকেএসপির মো.আশরাফুল ইসলাম ক্রেস্ট ও ১০ হাজার টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ঢাকা জেলার দ্বীন ইসলাম ইমন (২২ গোল) নিয়ে ক্রেস্ট ও ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। আর রানার্সআপ দল ট্রফির সাথে ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।