বাংলাদেশের সংগ্রহ ৩৩২


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

আগের দিনের ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর ৭ রান যোগ হতেই ফেরেন সাকিব আল হাসান। ২৫ রান করে জুলফিকার বাবরের শিকার হন তিনি। ৬২ রানের জুটি গড়ে ভালই এগুচ্ছিল মুশফিক-সৌম্য জুটি। কিন্তু তড়িঘড়ি রান তোলার নেশায় অভিষিক্ত সৌম্য সরকারকে থামতে হয় ৩৩ রানেই। রান মেশিন মুশফিকুর রহিমের কাছ থেকে এ যাত্রাই ২৯ রানের বেশি আসেনি। এর কিছুক্ষন পর লোয়ার অর্ডারের তাইজুলকে রাউন্ড দ্য লেগ বোল্ড করেন ইয়াসির শাহ।

লাঞ্চের পর দলীয় স্কোর বোর্ডে ৭ রান যোগ করতেই আর ২ উইকেট হারালে ৩৩২ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ আর ওয়াহাব রিয়াজ নেন ৩টি করে উইকেট। হাফিজ আর বাবর নিয়েছেন ২টি করে উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।