হাফিজকে ফেরালেন শহীদ
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আউট হয়েছেন মোহাম্মদ হাফিজ। প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়েছেন মোহাম্মদ শহীদ।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে খেলতে নেমে ২০৩ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মোহাম্মদ শহীদ। ইনজুরিতে পড়া শাহাদাত হোসেন ব্যাট করতে নামতে পারেননি। তাই ২০৩ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে যায় স্বাগতিকদের। ৯১ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : প্রথম ইনিংস, ৫৫৭/৮ ডিক্লেয়ার, ওভার ১৫২ (আজহার ২২৬, ইউনিস ১৪৮, আসাদ শফিক ১০৭; তাইজুল ৩/১৭৯, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬)
বাংলাদেশ : প্রথম ইনিংস, ২০৩/১০, ওভার ৪৭.৩ (সাকিব ৮৯*, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ ২৮, তাইজুল ১৬, মুশফিক ১৩, তামিম ৪; ইয়াসির ৩/৫৮)
এমআর/এআরএস/পিআর