শ্রীলংকায় পাকিস্তানের সফরসূচি চূড়ান্ত


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৯ মে ২০১৫

তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যুতে পরিবর্তন করে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় পাকিস্তান দলের সফরের সম্পূর্ণ সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। শেষ ম্যাচটি প্রেমাদাসা স্টেডিয়ামের পরিবর্তে পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দু`টি টেস্ট ম্যাচ হবে সারা ওভাল এবং গলে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১১ জুলাই ডাম্বুলায় শুরু হবে। এছাড়া পাল্লেকেলে, কলোম্বো ও হাম্বানটোটায় বাকি ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।

এছাড়া সিরিজের শুরুতে সফরকারী পাকিস্তান দল ১টি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।