পঞ্চম উইকেটের বিদায়ে চাপে বাংলাদেশ
ইতিহাস গড়ার লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে পঞ্চম উইকেট হারিয়ে বিশাল হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৪ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৪১৬ রান। ব্যাট করছেন মমিনুল হক ও সৌম্য সরকার।
এর আগে পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগের দিনের সাথে মাত্র ৩২ রান যোগ করে সাজঘরে ফিরেন তামিম- মাহমুদুল্লাহ। এরপর সাকিব –মুশফিক দ্রুত ফিরলে চাপে পড়ে টাইগাররা।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মিসবাহ-উল হক ৮২ রান করে আউট হওয়ার পর ৫৫০ রানের বিশাল টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা দেয় সফরকারিরা। পাকিস্তানের তখন সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৯৫ রান।
শেষ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ৪৯ রানের মধ্যেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে মিসবাহ-ইউনুসের সাবলীল ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটায় সফরকারিরা। ২৯ তম ওভারে তাইজুলের বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ইউনুস খান (৩৯)। ব্যক্তিগত ১৫ রান করে আগের ম্যাচে সেঞ্চুরি করা আসাদ শফিক বোল্ড হয়ে যান শোভাগত হোমের বলে।
এমআর/এমএস